মূলোর পরোটার সঙ্গে জমে উঠুক আপনার শীতকালীন জল খাবার - The News Lion

মূলোর পরোটার সঙ্গে জমে উঠুক আপনার শীতকালীন জল খাবার



দি নিউজ লায়নঃ

উপকরণঃ

প্রয়োজন মত ময়দা

২টো বড় মাপের মুলোর গ্রেট করা

সামান্য ধনে পাতা কুঁচি

১ চা চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ জিরে গুঁড়ো

২ টেবল চামচ টকদই

১ চা চামচ লিচি ফ্লেক্স

২ চামচ সাদা তেল

স্বাদ মতন লবন

পরিমান মত ঘি


প্রণালিঃ  

একটি পাত্রে ময়দা ও এক চিমটে লবন, ঘি বাদে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে ১ ঘন্টার মত রেখে দিন। মনে রাখতে হবে যখন ময়দা মাখবেন হালকা গরম জলে মাখবেন। এতে ময়দা মাখা খুব ভালে হবে আর পরোটাও নরম থাকবে। পরোটা বেলার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনও ভাবেই ভেতর থেকে মুলোর স্টাফ বেরিয়ে না যায়। এরপর তেল দিয়ে বেলে ননস্টিক প্যানে ঘি দিয়ে পরোটা ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখতে হবে, সব সময় আঁচ কমিয়ে ভাজতে হবে। না হলে ভেতরে মুলোর স্টাফ কাঁচা থেকে যাবে। ভালো করে পরোটার দুই পাশ ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম ধনে পাতার চাটনি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। পরিবারের সঙ্গে জমে উঠুক আপনার শীতকালীন জল খাবার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.